সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় একজনকে দুই মাসের কারাদন্ড প্রদান

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন, ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর আনসার মাঠ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন। দুর্লভপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মনজুরুল আলম (৪৬) কে ১টি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন, ভ্রাম্যমাণ আদালত।
এসময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।


প্রকাশিত: July 25, 2026 | সময়: 3:44 am | সুমন শেখ