সর্বশেষ সংবাদ :

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন

টি.এ.এস. মুছাদ্দিক, গোবিপ্রবি  :

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবিসাস) সদস্যবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর দুইটায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

মানববন্ধনে এশিয়া পোস্ট এর প্রতিনিধি ও গোবিপ্রবিসাসের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল হোসেন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও সাধারণ সম্পাদক নাঈম আশরাফ, কালবেলার প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক বাংলার প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক সকালবেলা পত্রিকার প্রতিনিধি ইসতিয়াক আহমেদ আসিফ, শেয়ারবিজ পত্রিকার প্রতিনিধি সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ।

সানশাইন /শামি


প্রকাশিত: April 26, 2026 | সময়: 8:53 pm | Daily Sunshine