, , ।
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহীর সম্মানিত সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সম্মানিত অধ্যাপক ড. শুভ্রা রানী চন্দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ লেখিকা সংঘের সদস্যরা।
বৃহস্পতিবার বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহীর সভাপতি অধ্যাপক রাশেদা খালেক এবং সাধারণ সম্পাদক ড. নূরে এলিস আকতার জাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহীর সম্মানিত সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সম্মানিত অধ্যাপক ড. শুভ্রা রানী চন্দ ১৫ জুলাই, বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশ লেখিকা সংঘের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। বাংলাদেশ লেখিকা সংঘের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।