সর্বশেষ সংবাদ :

রাণীনগরে গরু চুরির ঘটনায় চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অসহায় এক পরিবারের তিনটি গরু চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকা থেকে দুইজনকে ও নলডাঙ্গা থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মইপুর গোপালপুর গ্রামের মোস্তাক আলীর ছেলে ফেরদৌস আলী (২৬) এবং নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আজমত দেওয়ানের ছেলে আসলাম দেওয়ান (৪৩)।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, গত ১০ জুলাই উপজেলার গোনা দিঘীরপাড় গ্রামের খোকন সরদারের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় ১২ জুলাই খোকন সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান শুরু করে।
অভিযানে প্রথমত কুখ্যাত গরু চোর আসলাম দেওয়ানকে র‌্যাবের সহযোগীতায় নলডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসলামের দেয়া তথ্যের ভিত্তিতে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়।


প্রকাশিত: July 17, 2026 | সময়: 4:35 am | সুমন শেখ

আরও খবর