, , ।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আয়োজিত অনুষ্ঠানটি রাজশাহী নগরীর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।
রাজশাহী জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বৃক্ষ যেমন সারাজীবন মানুষকে শুধু দিয়েই যায়, তেমনি মায়েরাও সন্তানের বেড়ে ওঠা ও শিক্ষার জন্য নিরলস ত্যাগ স্বীকার করেন। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে মায়েরা নিজেদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করেন না। তিনি বলেন, শিক্ষিত ও উন্নত জাতি গঠনে মায়েদের প্রধান কারিগরের ভূমিকা পালন করতে হবে। একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত ও সচেতন মায়ের কোনো বিকল্প নেই। শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হওয়াই যথেষ্ট নয়, সন্তানের কল্যাণ ও সঠিক বিকাশ নিশ্চিত করাই একজন মায়ের সবচেয়ে বড় শিক্ষা।
জেলা প্রশাসক বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তিনির্ভর জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, বিশেষ করে মোবাইল ফোনে আসক্তি ও অতিরিক্ত স্ক্রিন টাইমের অপব্যবহার সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান একটি করে আমগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
তানোর: রাজশাহীর তানোর উপজেলায় একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মুন্ডুমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনের পর বুধবার সকাল ১০টার সময় মুন্ডুমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রাথমিক শিক্ষক.শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। এ সময় পুরো স্কুলের শিক্ষার্থীরা বৃক্ষ উৎসবে মেতে উঠেন।
পরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফৈরদশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।
উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক তানোর উপজেলা জামাতের আমির আলমগীর হোসেন মুন্ডুমালা পৌর আমির আনিসুর রহমান,মুন্ডমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবগত সভাপতি আজিজুল রহমান, সাবেক সভাপতি জিয়াউর রহমান তুহিন সরদার ও প্রধান শিক্ষক মতিউল ইসলাম শিশির সহ শিক্ষক কর্মচারীরা প্রমুখ।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী। আলোচনা সভায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, প্রবীণ সাংবাক আতিকুল ইসলাম আজমসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। আলোচনা শেষে অতিথিরা বিদ্যালয় চত্বরে ফলদগাছ রোপণ করেন।