সর্বশেষ সংবাদ :

দেশীয় মাছের সুরক্ষায় ধনবাড়ীতে অভিযানে নিষিদ্ধ জাল ধ্বংস

টাঙ্গাইল প্রতিনিধি: দেশীয় মাছের সুরক্ষায় টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার হবিপুর বিলে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংষ করা হয়েছে।
বুধবার দুপুরে হবিপুর বিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ৬০০ মি. নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয় পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আগামী দিনে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সহ আইন শৃংখলা বাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 16, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ