সর্বশেষ সংবাদ :

গর্ভবতী তিশা ঘরে আসছে নতুন অতিথি বললেন ফারুকী

সানশাইন ডেস্ক; বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয় ৷ দুজনই ভালোবাসামাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে দিনটি উদযাপন করেন।

 

বছরের শুরু থেকেই গুঞ্জন শোনা যায় তাদের ঘরে নতুন অতিথি আসার। তিশাও কাজ থেকে বিরত আছেন প্রায় কয়েক মাস। এনিয়ে কয়েক দফা যোগাযোগ করা হলে ফারুকী ও তিশা দুজন তা অস্বীকার করেছেন ।

 

আজ অবশেষে ২৮ ডিসেম্বর সেই গুঞ্জন সত্যি করে বাবা হওয়ার সুখবর দিলেন ফারুকী । তিনি ফেসবুকে গর্ভবতী তিশার ছবি পোস্ট করে লেখেন, ‘যখন তোমার জন্ম হয় /তখন একই সাথে আসলে/জন্ম হয় আমাদেরও /আমি যখন কবিতা লিখি / তখন কবিতাও কি / কিছুটা লিখে না আমায় ?’

 

ফারুকী আরও লিখেছেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে । বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- ‘তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না?’ ‘সে কেন সবকিছুতে অনুপস্থিত ?’ অনুপস্থিতির কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি । তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি । আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।


প্রকাশিত: December 28, 2021 | সময়: 6:36 pm | সুমন শেখ

আরও খবর