সর্বশেষ সংবাদ :

বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রবিবার সকালে রাজশাহী সেনানিবাসে ডেপুটি কমান্ড্যান্টের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। সাক্ষাৎকালে রাজশাহী সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 13, 2026 | সময়: 3:35 am | সুমন শেখ

আরও খবর