, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আলোচনা গত শনিবার বিকালে পাঁচবিবি স্টেশন সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এসময় ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, সাবেক সভাপতি খন্দকার মনির হোসেন, সম্পাদক বাবুলাল মাহাতো, সাবেক সভাপতি ছায়েম উদ্দীন সরদার, সাবেক সম্পাদক লাবু সরদারসহ অনেকেই। পরিশেষে সংগঠনের ২৭’তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের অতিথিগণ।