সর্বশেষ সংবাদ :

নওগাঁয় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম.এ. মমিন, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।


প্রকাশিত: July 13, 2026 | সময়: 3:28 am | সুমন শেখ

আরও খবর