, , ।
ইমাম হোসেন, সানশাইন:
রাজশাহীর দুর্গাপুরে এবারের এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ার ফলে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন।
রোববার (১২ জুলাই) দুপুর ২টার দিকে নিজ স্বয়ং কক্ষের সিলিং এর আড়ার সাথে শাড়ি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত ওই তরুণীর নাম দিশা রানী মহন্ত, তার বাড়ি উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে। তার পিতার নাম দ্বিজেন্দ্রনাথ মহন্ত। নিহত দিশা রানী পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিহতের আত্মীয় প্রশান্ত কুমার বলেন, গত বছর দিশা আইসিটি বিষয়ে ফেল করে। ফেল করার পর থেকে সে অনেক ভেঙ্গে পড়ে। এ বছর আবার পরীক্ষা খারাপ হওয়ায় দিশেহারা হয়ে আত্মহত্যা করেছে।
এছাড়াও দিশার মা শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে নামিয়ে, মেয়েকে বাঁচানোর জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে সেখানে কর্তব্যরত ডাক্তার দিশাকে মৃত ঘোষণা করেন। পরে দিশার মায়ের আহাজারিতে ভারী হয়ে পড়ে পুরো পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর।
এসব বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে আমি আমার অফিসার সেখানে পাঠিয়েছি। আমি যতটুকু শুনেছি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এছাড়াও আমার অফিসার আসলে আমি আরো বেশি তথ্য দিতে পারবো। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সানশাইন /শামি