সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা সাগর (২১) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার ১০ জুলাই সন্ধ্যার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাজেহালতি ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, নলডাঙ্গার পাটুল খোলাবাড়িয়া মিনি কক্সবাজার খ্যাত এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো সাগর। পথিমধ্যে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজেহালতি ব্রীজের কাছে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত সাগরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাগর নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী: মানিকের ছেলে।
এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশিত: July 12, 2026 | সময়: 3:54 am | সুমন শেখ

আরও খবর