বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের সার্বিক উন্নয়ণে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক প্রশাসক মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব লিটন আলী, সাধারণ সম্পাদক ইসহাক আলী মণ্ডল এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।