, , ।

পদক দিতে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, আপনারা যারা আইজিপি ব্যাজ পেয়েছেন প্রত্যেককে ডিএমপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। পুলিশের বিপুল সংখ্যক সদস্য যারা ভালো কাজ করেছেন তাদের সবাইকে আইজিপি স্যার এই পদক দিয়ে গর্বিত করেছেন। সেজন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, যে ভালো কাজ আমরা করে যাচ্ছি তা যেন আমরা অব্যাহত রাখি। তোমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করবে যেন বিপিএম, পিপিএম পদক পেতে পারো। তোমরা যারা পদক পেয়েছ তারা এমন কোনো কাজ করবে না যাতে আইজিপি ব্যাজের প্রতি অসম্মান হয়।