সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
শাহালাল ইসলাম, রাজশাহীঃ
পল্লী উন্নয়ন ও সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’। গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের অঙ্গীকার নিয়ে আয়োজিত এই কর্মসূচিগুলোতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি ও আলোচনা সভা
দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পল্লী উন্নয়নের বিভিন্ন দিক ও বর্তমান সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপ নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা। তিনি দিবসটির গুরুত্ব ও পল্লী উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, উপজেলা সমবায় অফিসার জিগার হাসরত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শায়লা শারমিন। বক্তারা গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের সুফল পৌঁছে দিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সানশাইন /শামি