সর্বশেষ সংবাদ :

কাটাখালীতে পুলিশের অভিযানে ৫৩ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটান পুলিশের কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজার একটি চালান উদ্ধার করেছে। পুলিশের দাবি এটিই গাজার সর্বোচ্চ চালান আটক। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার কাপাসিয়া গ্রামে মেসার্স সোহাইল ফিলিং স্টেশন সংলগ্ন স্থানের কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি চটের বস্তা তল্লাশি করে ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, পুলিশের চেকপোস্ট এর কারণে মাদক ব্যবসায়ীরা এ নির্জন স্থানে গাঁজাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধারকৃত আলামত থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।


প্রকাশিত: জুলাই ৬, ২০২৬ | সময়: ৫:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ