সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র বাবলুর ইন্তেকাল

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী পৌরসভার তিন বারের সাবেক নির্বাচিত মেয়র, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মকলেছুর রহমান বাবলু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার দুপুর ১.৪০ মিনিটের সময় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মকলেছুর রহমান বাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যেই হাজার হাজার নেতাকর্মী হাসপাতাল ও বাড়িতে ভিড় জমায় প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য।
খবর পেয়ে ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুরস্থ বাড়িতে যান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি, পাবনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা-৪ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী।
মকলেছুর রহমান বাবলু ঈশ্বরদী পৌরসভার মেয়র থাকা অবস্থায় ঈশ্বরদীতে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো পাবনা জেলা জুড়েই শোকের ছায়া নেমে আসে। রাত ১০টায় ঐতিহ্যবাহী লোকো ফুটবল মাঠে জানাযা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


প্রকাশিত: জুলাই ৫, ২০২৬ | সময়: ৪:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর