রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহানগর ও পবা উপজেলা জাসাসের নেতারা। শনিবার সকালে রাজশাহী নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাসাস নেতৃবৃন্দ রাজশাহীর সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিল্পী-সাহিত্যিকদের সম্পৃক্ততা এবং সংস্কৃতিবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীর সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ করার বিষয়ে মতবিনিময় হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগরীর উন্নয়ন ও সংস্কৃতিচর্চার প্রসারে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমাজ ও সংস্কৃতির ইতিবাচক বিকাশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মহানগর ও পবা জাসাসের নেতৃবৃন্দ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।