শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় নাচোল ইউনিয়নের দরবেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএসডিও’র আয়োজনে ও ইউরোপিও ইউনিয়ন ও ইউএনডিপির বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ প্রয়াস ফোক থিয়েটার ইন্সিটিটিউটের শিল্পীদের পরিবেশনায় জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা পরিবেশিত হয়।
নানা-জাহাঙ্গীর আলম ও নাতি শ্যামল বর্মনের রঙ্গরসের কথায় গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত ফুটিয়ে তোলা হয়। গম্ভীরা শেষে উপস্থিত দর্শক শ্রোাতাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক পুরস্কার বিরতণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপিত অলিউল হক ডলার, সাংবাদিক জাহাঙ্গীর আলম বাবু, ইউপি সদস্য আতাউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।