চিকিৎসকের ব্যবহারে রোগির আস্থা ফেরাতে হবে: চাঁদ

মিজানুর রহমান, চারঘাট: রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। আপনারা সেবা গ্রহিতাদের সঙ্গে সুন্দর ব্যবহার চিকিৎসা প্রদান করবেন। বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাসপাতালে সন্ধ্যার পরে মাদক সেবীদের দেখতে চাই না। যে দলেরই লোক হোক তাকে ছাড় নয়। মাদকের ব্যপারে কঠোর হয়ে মাদক সেবীদের আটক করে আইনের আওতায় আনার জন্য চারঘাট মডেল থানার ওসিকে নির্দেশ দেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণা করেছেন। হাসপাতালে চিকিৎসক সহ যেসব পদ শুন্য রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে পুরন হয়ে যাবে বলে আশা করেন। এছাড়াও হাসপাতাল পরিস্কার পরিছন্নতা বজায় রাখতে নিজের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে বেতন দিয়ে পরিছন্ন কর্মী রাখার ঘোষণা দিয়েছেন এমপি আবু সাইদ চাঁদ। এছাড়াও হাসপাতালে বিদ্যুত বিভ্রাটের জন্য একটি আইপিএস কেনার জন্য ব্যাক্তিগত ভাবে ব্যবস্থা করেছেন সংসদ সদস্য চাঁদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমান মিজান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুস সালেক আদিল, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা স্বাস্থ্য কমপ্লেক্সের গত তিন ৩ বছরের স্বাস্থ্য সেবা সম্পর্কিত এবং চিকিৎসা সম্পর্কিত বিষয়ের তথ্য উপস্থাপন করেন। চিকিৎসা মান উন্নয়নে করণীয় ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যের নিকট তুলে ধরেন।


প্রকাশিত: জুলাই ৩, ২০২৬ | সময়: ৪:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর