নানা আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নানা আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় এ উপলক্ষে মহানগরীর আলুপট্টিতে দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এ সময়ে তিনি বলেন, ১৮৫৫ সালের এই দিনে ভারতে নিজ জমি ও অস্তিত্ব রক্ষায় ইংরেজদের বিরুদ্ধে স্থানীয় অস্ত্র ও তীর ধনুক নিয়ে যুদ্ধে অবতীর্ন হন। তিনি বলেন, সিধু, কানহু, চাঁদ ও ভৌরব সম্মুখ থেকে নেতৃত্ব দেন এবং যুদ্ধ করেন। কিন্তু ইংরেজ বাহিনীর গোলাবারুদের সম্মুখে তারা টিকতে পারেননি। তারা যুদ্ধে নিহত হন। আজ সেই দিন। এই দিনটিকে যথাযথভাবে পালন এবং তার দেখানো পথে আদিবাসীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আদিবাসীরা ভূমির সন্তান। কিন্তু তারা আজ নিজ ভূমি হারিয়ে নিঃশ্ব হয়ে গেছে। তিনি বলেন, আদিবাসীদের জন্য তাঁর দোয়ার খোলা। একজন জেলা পরিষদের প্রশাসক হিসেবে সর্বদা আদিবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। বক্তব্য শেষে দিনি দিনের কর্মসূচীর উদ্বোধন করেন।
পরে আলুপট্টি থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়ায় যেয়ে শেষ করেন। পরের গনকপাড়াস্থ অনিল মারান্ডী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গনেশ মার্ডি। সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, হাইকোর্ট আইনজীবী এডভোকেট সোহাগ, আবুল কালাম আজদ, বীর মুক্তিযোদ্ধা তুমাসিন কুতুব, প্রদীপ লাকড়া, রুপচাদ উরাও, শিতি মুন্ডা, দিপঙ্কর উড়াও, ছোটন সরদার, শ্যামল ও যাদু কুমার। এছাড়াও অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভায় আদিবাসীদের নয় দফা দাবী উত্থাপান করা হয। তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি ও উত্তরাঞ্চলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের জোর দাবী জানান।


প্রকাশিত: জুলাই ১, ২০২৬ | সময়: ৪:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর