জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ ও জিম্বাবুয়ে ৪১০ রান করেছিল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪০ রান করে বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে ছিল টাইগাররা। তৃতীয় দিন বাকী ৯ উইকেটে ১৪৫ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ।
দলের হয়ে মুশফিকুর রহিম ৩৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩০, অমিত হাসান ২৫, মাহমুদুল হাসান জয় ২২, হাসান মাহমুদ ১৫, মোমিনুল হক ১৩ এবং এবাদত হোসেন অপরাজিত ১২ রান করেন। জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি ৪টি এবং রিচার্ড এনগারাভা ৩টি উইকেট নেন। জিম্বাবুয়েতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয়বার ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। ২০০১ সালের পর প্রথমবার। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ১৪০ জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪১০ বাংলাদেশ ২য় ইনিংস: ৪৫ ওভারে ১৮৫ (জয় ২২, মুমিনুল ৯, শান্ত ৩০, মুশফিক ৩৪, হৃদয় ৯, অমিত ২৫, তাইজুল ৮, হাসান ১৫, খালেদ ০, ইবাদত ১২*; এনগারাভা ৯-১-৩২-৩, মুজারাবানি ১৭-৩-৬৫-৪, ইভান্স ১১-১-৫৫-১, নিয়ামুরি ৮-০-২৮-২)


প্রকাশিত: জুলাই ১, ২০২৬ | সময়: ৪:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ