, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া আসামী ছাত্রদল নেতা রুবেল হোসেনকে প্রায় ২০ ঘন্টাপর বুধবার বেলা ২টার দিকে ফের গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের বিমানবন্দর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল নাটোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
এদিকে থানা থেকে গ্রেফতারকৃত আসামী ছিনতাই এর ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদ রানা (৩৫), রুবেলের ২ বোন ফারহানা ইয়াসমিন বৃষ্টি (২৭) ও রুপা খাতুনকে (২৫) গ্রেপ্তার করেছে। এঘটনায় উপজেলা ছাত্র দলের আহবায়ক আবু রায়হান সুইটকে প্রধান আসামী করে বিএনপি, যুবদল ও ছাত্র দলের ১৫৮ নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতবছর ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় বাগাতিপাড়া থানার মামলায় মঙ্গলবার বিকেলে রুবেল হোসেনকে গ্রপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা কর্মী থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছ থেকে রুবেলকে ছিনিয়ে নিয়ে শ্লোগান দিতে দিতে থানা থেকে বেরিয়ে যায়।
এ ঘটনায় রাতেই রুবেলের দুই বোন ফারহানা ইয়াসমিন বৃষ্টি ও রুপা খাতুনকে বাড়ি থেকে এবং বুধবার সকালে গোধড়া এলাকা থেকে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদ রানা ওরফে মঞ্জু পাটোয়ারীকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
লালপুর থানার ওসি নাজমুল হক জানান, বাগাতিপাড়া থানার একটি মামলায় গ্রেপ্তার রুবেল হোসেনকে থানা থেকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল এসময় শতাধিক লোকজন এক যোগে থানায় প্রবেশ করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় ৩৮ জন এজাহার নামীয় সহ ১৫৮ জনের নামে থানায় মামলা হয়েছে।
এদিকে আসামী ছিনতাই এর ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সহ ৪ পুলিশকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারকৃত অন্যরা হলেন এএসআই সাথী খাতুন, কনস্টেবল রাজিব হোসেন ও কনস্টেবল লতিফা খাতুন। বুধবার তাদের এই প্রত্যাহার আদেশ দেওয়া হয়। লালপুর থানার ওসি নাজমুল হক প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য. গত বছর ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় বাগাতিপাড়া থানার এক মামলায় মঙ্গলবার বিকেলে নাটোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে গ্রফতার করা হয়। খবর পেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা কর্মী থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছ থেকে রুবেলকে ছিনিয়ে নিয়ে শ্লোগান দিতে দিতে থানা থেকে বেরিয়ে যায়।
এ ঘটনায় রাতেই রুবেলের দুই বোন ফারহানা ইয়াসমিন বৃষ্টি ও রুপা খাতুনকে বাড়ি থেকে এবং বুধবার সকালে গোধড়া এলাকা থেকে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদ রানা ওরফে মঞ্জু পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। দুপুরে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের বিমানবন্দর মোড় এলাকা থেকে রুবেলকে ফের গ্রেপ্তার করা হয়।