সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
সৌরভ সোহরাব, সিংড়া (নাটের) প্রতিনিধিঃ
উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাটোরের সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
সভায় বর্তমান বিদ্যুৎ সংকট মোকাবেলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, পৌর বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট আলী আজগর খাঁন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম,
এবং সিংড়া জোনাল অফিস (নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১) এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সিদ্দিকুর রহমান।
এছাড়াও সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন,
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা তাশফিকুর রহমান, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেক্লাবের সভাতি আবুসাইদ খাঁন, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ প্রমূখ।
সভায় বক্তারা সিংড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনস্বার্থ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সানশাইন /শামি