বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
কালাই প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় রাস্তার পাশে খুলিয়ান থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ২৭ জুন সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি গ্রামে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার পরনে কোনো কাপড় ছিল না। তবে অনেকের ধারনা লোকটি ভবঘুরা বা পাগল হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন খুলিয়ানে খড় নিতে গিয়ে খড়ের পালার নিকটে ওই ব্যক্তি পরনে কাপড় পরিধান ছাড়াই হাত-পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।