বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: মার্কিন-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে দেশটির সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে ওই শোকানুষ্ঠান শুরু হবে এবং তা চলবে ৬ জুলাই পর্যন্ত। এরপর আগামী ৭ জুলাই শ্রদ্ধাজ্ঞাপনের জন্য অনুষ্ঠানটি পবিত্র কোম নগরীতে স্থানান্তর করা হবে।
পরবর্তীতে খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আগামী ৯ জুলাই তাকে দাফন করা হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নাগরিকদের অংশগ্রহণ সহজতর করতে মূল শেষকৃত্য অনুষ্ঠান চলাকালীন তেহরানে সরকারি ছুটি ঘোষণা করেছে ইরান প্রশাসন। সরকারি কর্মকর্তাদের ধারণা, তেহরানের এই শোকানুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে। উল্লেখ্য, এই শেষকৃত্যানুষ্ঠানটি মূলত গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু চলমান যুদ্ধের কারণে তা স্থগিত করা হয়।