মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান
এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি শামসুল ইসলাম,)উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম সাওয়াল, গোদাগাড়ী পৌর বিএনপি সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানসহ সাংবাদিক বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ইউএন ও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় গতমাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয় এবং আগামী মাসে আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ নির্ধারণ করা হয়। সভা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়।
সাইফুল ইসলাম/শামি