শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলায় অগ্নিকাণ্ড নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারের পূনবাসনের লক্ষে ঢেউটিন হবং গৃহমঞ্জুরি বাবদ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা বিভিন্ন ইউনিয়নের দুর্যোগকবলিত ৪৪টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ঢেউটিন বান্ডিল এবং নগদ ৩০০০ টাকা করে গমহমঞ্জুরির চেক প্রদান করা হয়।
দুর্যোগ ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি সহায়তা তুলে দেন সাবরিন শারমিন শাহজাদপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা।
এ সময় আরো ছিলেন মিজানুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আল মামুন উপ-সহকারী প্রকৌশলী শাহজাদপুর উপজেলা, মোখলেছুর রহমান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা।
সহায়তা বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নি কান্ডের উপর মানুষের কোন হাত নাই। তবে দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম প্রধান দ্বায়িত্ব। এই ঢেউটিন ও নগদ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে এবং তাদের মাথাগোজার ঠাই তৈরিতে সহায়তা করবে। বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং এই ধারা অব্যাহত থাকবে।
২০২৫-২৬ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষ ও দুর্যোগ ব্যাবস্থপনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই তাৎক্ষাণিক সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।