সর্বশেষ সংবাদ :

পারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: দুর্গাপুর উপজেলার নামুদরখালি সোনাপাড়ার পারিবারিক মামলাকে রাজনৈতিক মামলা দেখিয়ে খারিজের বিষয়ে জেলা প্রশাসক বরাবর আসামিপক্ষের দরখাস্ত করার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছেন বাদী গোলাম মোস্তফা। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজশাহী কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলার নামুদয়খালি, সোনাপাড়ায় গ্রামের জসিম উদ্দিন ও আলাল।
বাদী গোলাম মোস্তফা বলেন, আসামীরা দূর্গাপুর উপজেলার ৪নং দোলাবাড়ী ইউনিয়নের ৫নং নামুদরখালি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ প্রভাবশালী নেতা। তারা জামিনে বের হয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে মামলাটিকে খারিজের চেষ্টা করছেন। বিগত কয়েকদিন আগে এই পারিবারিক মামলাটিকে রাজনৈতিক মামলা সাজিয়ে খারিজের অপচেষ্টা করছেন তারা। আমি মামলাটির সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায্য বিচারের জোর দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, ২০২১ সালে পহেলা জুন রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে (মামলা নং- সি.আর ০৪/২১ দ্রুত বিচার ৪/২১ দূর্গাপুর) পারিবারিক মামলা দায়ের করেন বাদী গোলাম মোস্তফা। পরবর্তীতে মামলার শুনানী শেষে ১২ জনের ০২ বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। ০১ বছর পর আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান আসামীরা। মুক্তি পেয়ে আসামীরা বিএনপি’র নাম ব্যবহার করে মামলাটিকে রাজনৈতিক মামলা দেখিয়ে খারিজের বিষয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।


প্রকাশিত: জুন ১৭, ২০২৬ | সময়: ৪:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর