রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীতে জনতা ব্যাংক পিএলসি’র কাদিরগঞ্জ শাখার নতুন এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এটিএম বুথটির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় জনতা ব্যাংকের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়, রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ জাহাঙ্গীর হোসেন জোয়ারদার, এরিয়া অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ আতিকুর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার ব্যবস্থাপক আনন্দ কুমার প্রাংসহ অন্যান্য শাখার ব্যবস্থাপক, কাদিরগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন। বক্তারা বলেন, নতুন এটিএম বুথ চালুর ফলে কাদিরগঞ্জ এলাকার গ্রাহকরা আরও সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। নগরীতে আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।