রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: এ বছর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বোয়ালিয়া থানার হেলেনাবাদ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশীদ রনি। তিনি গত ২১ মে রাজশহীতে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ নির্বাচনে বিচারকদের মনোনিতে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ)নির্বাচিত হন। রনি নগরীর বহরমপুর নিবাসী মরহুম আব্দুল জাব্বার ও রওশন আরার ছেলে।
রাজশাহী জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ১০ উপজেলার শিক্ষককে পেছনে ফেলে রনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তার এ অর্জনে নগরজুড়ে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীর মাঝে আনন্দ ও উৎসাহের আমেজ বিরাজ করছে।
এ বিষয়ে রনি তার মন্তব্যে বলেন , এ অর্জন বোয়ালিয়ার শিক্ষক সমাজের । তার একনিষ্ঠ পরিশ্রম দক্ষতা শিক্ষার প্রতি অবাধ ভালোবাসা ও সকল শিক্ষকদের অনুপ্রেরনায় তার এ সাফল্য। এ সাফল্য ধরে রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, তিনি একজন শিক্ষক, কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী, ধারাভাষ্যকার , সঞ্চালক, স্কাউটার সহ ক্রীড়া সংগঠক ।