সর্বশেষ সংবাদ :

রোকনপুরে নদীপথে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে নদীপথে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দিবাগত রাত রাত পৌণে ১টার দিকে রাধানগর ইউনিয়নের ওই সীমান্তের ২২০ এমপি পিলারে নিকট দিয়ে নৌকাপথে বাংলাদেশি অভ্যন্তরে ঠেল পাঠানোর চেষ্টা করে।
এদিকে বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঠেলে পাঠানো ব্যর্থ হয়ে ভারতীয় অভ্যন্তরে ফিরিয়ে নেয়। ১৫ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে রোকনপুর বিওপির সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। টহল দেওয়ার সময় ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক পিলার ২২০ এমপি কাছ দিয়ে নৌকা পথে শিশুসহ ১৫ জনকে বাংলাদেশি অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে। ওই সময় বিজিবি বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরে বিওপির সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে রাত পৌণে তিনটার দিকে বিএসএস ওই সীমান্তের ভবানীপুর এলাকা দিয়ে ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেন।
১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানায়, বিজিবি ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সতর্ক ও পেশাদারিত্বে সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি জানান।
এদিকে গত ৪ জুন ভোররাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে কিন্তু বিজিবির প্রতিরোধে সেটাও ব্যর্থ হয়। পরে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএস।


প্রকাশিত: জুন ১৪, ২০২৬ | সময়: ৩:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর