সর্বশেষ সংবাদ :

মিথ্যা তথ্য প্রচার ও ৫০ লক্ষ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় জে কে এয়ার ট্রাভেলস নামে একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভূয়া তথ্য প্রচার ও ৫০ লক্ষ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির মালিক জাহিদুল ইসলাম।
শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় আয়োজন হোটেল এন্ড রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম অভিযোগ করেন, ১০ বছর ধরে সুনামের সহিত ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করে আসছেন। কেউ কোন দিন তার বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপন করতে পারেনি। কিন্ত গত ৫ জুন তার এক এজেন্ট স্ত্রীসহ এমন একজন ক্লায়েন্টকে নিয়ে আসেন। পরে বিদেশ যাওয়ার ৫ লক্ষ টাকা পরিশোধ না করে মাত্র ১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে লাওস দেশে যেতে চান।
এভাবে যাওয়া সম্ভব নয় বলার সাথে সাথেই ক্লায়রন্টের স্ত্রী কেয়া তার মোবাইল ফোন দিয়ে ভিডিও শুরু করেন। এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে। এমন অবস্থায় কোন উপায় না পেয়ে জাহিদুল ইসলাম পুলিশের সহযোগিতা নেন।
পুলিশ এসে তার দেড় লক্ষ টাকা ফেরত দিতে বললে তার সমদয় টাকা ফেরত দেয়া হয়। কিন্তু টাকা ফেরত নেওয়ার পর ক্লায়েন্টের স্ত্রী কেয়া তার ফেসবুকের নিজস্ব পেইজ ‘চারুলতা’ থেকে জাহিদুল ইসলাম ও তার প্রতিষ্ঠান জে কে এয়ার এন্টারপ্রাইজের বিরুদ্ধে মিথ্য তথ্য প্রচার করতে থাকে। এতে জাহিদুল ইসলামের সম্মানহানি ও মানক্ষুন্ন হয়।
তিনি আরও বলেন, এই অবস্থায় কেয়ার সাথে মোবাইলে যোগাযোগ করে মিথ্যা তথ্য প্রচার বন্ধ করতে বললে তিনি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। জে কে এয়ার এন্টারপ্রাইজের ও তার মালিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির প্রতিবাদ জানিয়েছেন এবং এর সুষ্ঠ বিচার চেয়েছেন। সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলামের সান্তাহারের এজেন্ট এসএম লুৎফর রহমান উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুন ১৪, ২০২৬ | সময়: ৩:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর