সর্বশেষ সংবাদ :

দুধ কুমোর নদের ভাঙ্গন প্রতিরোধের দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি: বর্ষা আসতে না আসতেই কুড়িগ্রামে শুরু হয়েছে দুধকুমার নদের ভাঙ্গন। এতে করে ফুসে উঠেছে ভাঙ্গল কবলিত এলাকার মানুষজন। গত কয়েক দিনে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাপনা এলাকায় দুধ কুমোরের ভাঙ্গনে বিলীন হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও আবাদি জমি। ভাঙ্গনের মুখে পড়েছে ওই এলাকার মাদ্রাসা, মসজিদ ও বাজার সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। প্রতিরোধের দাবিতে ফুঁসে উঠেছে এলাকার মানুষজন।
শুক্রবার দুপুরে নদী পাড়ে শত শত মানুষজন উপস্থিত হয়ে বিক্ষোভ করেছে। অতি দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড স্থানীয় সংসদ সদস্য সহ সরকারের জরুরী পদক্ষেপের দাবি জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন চর আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবু তাহের, স্থানীয় কাজী মেসলিম উদ্দিন খন্দকার সহ ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন।
আশ্বাস নয় খুব দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিবে পাউবো কর্তৃপক্ষ এমন আশা ভাঙ্গন কবলিত এলাকার মানুষজনের।


প্রকাশিত: June 7, 2026 | সময়: 4:50 am | সুমন শেখ