পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঠিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে ০৩/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান সন্ধ্যা ৬.৩০ মিনিটে পোরশা থানাধীন নিতপুর ইউনিয়নের জিরোপয়েন্ট কপালীর মোড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পোরশা থানার অফিসার ও ফোর্স সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করেন।

 

উক্ত মাদক ব্যবসায়ি ১। মোঃ তসলিমউদ্দীন (৩৭), পিতা- মনোয়ার হোসেন মনু @ বশির , গ্রাম- কপালীর মোড় থানা- পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৬০ (ষাট) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১৫০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে ইতিপূর্বে ০৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী অভিযান চলমান আছে।

কামরুজ্জামান /শামি


প্রকাশিত: জুন ৪, ২০২৬ | সময়: ১০:২০ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর