সর্বশেষ সংবাদ :

মুন্ডুমালা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকারে উপসচিব

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহী তানোর উপজেলা ও মুন্ডুমালা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের (উপসচিব )পরিচালক মাহমুদা পারভীন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় তিনি মুন্ডুমালা পৌরসভায় পরিদর্শনের আসেন। এ সময় পৌর সভার পক্ষে পরিচালককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানসহ পৌর কর্মকর্তারা।
স্থানীয় সরকার পরিচালক পৌরসভায় প্রায় এক ঘন্টা উপস্থিত ছিলেন, এ সময় পৌর সভার বিভিন্ন সমস্যার ও সার্বিক বিষয়ে খোজখবর নেন। উপসচিব মহোদয়কে সার্বিক তথ্য প্রদান করেন পৌর প্রশাসক নাঈমা খান, পৌর নির্বাহী কর্মকর্তা সারোয়ার জাহান ও পৌর কর্মকর্তারা প্রমুখ। পরে তিনি পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে চলমান কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।
এছঅড়া তিনি তানোর উপজেলা, আরো কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন স্থানীয় সরকারে (উপসচিব)-পরিচালক মাহমুদা পারভীন। একই দিনে তিনি তানোরসহ রাজশাহী জেলা কয়েকটি উপজেলা চলমান খাড়ি খননসহ নানা উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।


প্রকাশিত: June 3, 2026 | সময়: 5:21 am | সুমন শেখ