, , ।
স্টাফ রিপোর্টার, ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃহত্তর আম বাজারের অন্যতম বাজার ভোলাহাট আম ফাউন্ডেশনে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে নিজস্ব চত্বরে ভোলাহাট আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলাহাট আমফাউন্ডেশন সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানাউল মোর্শেদ, আম ফাউন্ডেশন সহ-সভাপতি ও অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, সহ-সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, সাবেক ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি উপজেলা শাখার সভাপতি ইয়াজদানী জর্জ, ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা কামাল উদ্দিন, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান, বিআরডিবি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু, আম চাষি ও ব্যবসায়ী খাইরুল ইসলাম ও লাল দেওয়ানসহ অন্যরা।
এসময় ভোলাহাট আম ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, উপজেলার সুধী, আম ব্যবসায়ী, চাষি, আড়তদারেরা উপস্থিত ছিলেন। এ উদ্বোধনের মধ্য দিয়ে ভোলাহাট উপজেলার সুস্বাদু আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ শুরু হলো।