আত্রাইয়ে শয়নঘরে ঢুকে দুর্ধর্ষ চুরি

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শয়নঘরে ঢুকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলা হাটকালুপাড়া ইউনিয়নের বড়াইকুড়ি গ্রামে।
জানা যায়, ওই গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান রিপন মন্ডল অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গভীর রাতে চোরেরা তার শয়নঘরের জানালা দিয়ে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা, এন্ড্রয়েড মোবাইল সেট সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে শুক্রবার রিপন বাদী হয়ে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ডিউটি অফিসার এএসআই জামাল উদ্দিন বলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: মে ২৩, ২০২৬ | সময়: ৪:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর