, , ।
স্পোর্টস ডেস্ক: বিপিএলে দেড় মাসের টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে সখ্যতা। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের জার্সিটার পরেই জাতীয় দলের লাল-সবুজ রঙটা ধারণ করতে হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। রুদ্ধদ্বার অনুশীলনটাই ৫০ ওভারের ক্রিকেটের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতির মঞ্চ ছিল ওটাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। সাম্প্রতিক সময়টা বাংলাদেশের জন্য অন্তত ওয়ানডে ফরম্যাটে খুব একটা সুখকর ছিল না। বিগত বছরের পুরোটাই কেটেছে হতাশায়। তার ওপর দলে নেই দীর্ঘদিনের নির্ভরতা হয়ে থাকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। যে কারণেই কি না বাংলাদেশের জন্য এবারের আসরে খুব বেশি সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এবার সেই সুরে কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও। সহজভাবেই বলেছেন, বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখছেন না তিনি। তবে টুর্নামেন্টে যেকোন ঘটানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। ভারত, পাকিস্তান বা নিউজিল্যান্ডের মত যেকোনো একটি বড় দলকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ, বিশ্বাস ডি ভিলিয়ার্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। সাম্প্রতিক সময়টা বাংলাদেশের জন্য অন্তত ওয়ানডে ফরম্যাটে খুব একটা সুখকর ছিল না। বিগত বছরের পুরোটাই কেটেছে হতাশায়। তার ওপর দলে নেই দীর্ঘদিনের নির্ভরতা হয়ে থাকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। যে কারণেই কি না বাংলাদেশের জন্য এবারের আসরে খুব বেশি সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত। সে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে। সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার। বেশ ব্যালেন্সড একটি দল। দারুণ দল। তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মত কোনো দল। যদিও কিছুটা রূঢ় শোনাতে পারে কথাগুলো।