সর্বশেষ সংবাদ :

নানা আয়োজনে গোদাগাড়ীতে ভূমি সেবা মেলার সমাপ্তি

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :

 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিনব্যাপী নানা আয়োজন শেষে গোদাগাড়ীতে ভূমি সেবা মেলার সমাপ্তি হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

সমাপনী অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্ত ইসরাত জাহান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম তিনি ভূমি বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা ও শিক্ষার্থীরা ভূমি সংক্রান্ত কুইজে অংশ নেওয়ায় সবাইকে অভিনন্দন জানান। এ সময় অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও সেবাগ্রহীতা এবং ইউনিয়ন তোহশিলদার বিভিন্ন মৌজার হেডম্যান এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুসরাত জাহন বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, অনলাইন খতিয়ান ও মৌজা ম্যাপ সরবরাহ, ডিজিটাল রেকর্ড সংরক্ষন এবং ভূমি সংক্রান্ত আবেদন অনলাইনে গ্রহণের মতো বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে আর এর ফলে জনগণের সময় ও ব্যয় কমেছে এবং দালালনির্ভরতা অনেকাংশে হ্রাস পেয়েছে। ভূমি অফিসসমূহে কম্পিউটারাইজড রেকর্ড ব্যবস্থাপনা চালুর মাধ্যমে তথ্য সংরক্ষণ ও অনুসন্ধান সহজ হয়েছে। একই সঙ্গে ভূমি জরিপ কার্যক্রমে জিআইএস, স্যাটেলাইট ম্যাপিং ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের ফলে ভূমির সঠিক পরিমাপ ও তথ্য সংগ্রহ আরও নির্ভুল হচ্ছে। এসব উদ্যোগ ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি করেছে।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভূমিসেবা উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

গত ১৯ মে থেকে সারাদেশেরমত গোদগাড়ী উপজেলাতে শুরু হয় ভূমি সেবা মেলার, আর এই মেলার মাধ্যমে স্থানীয় জনগণ ভূমির বিভিন্ন সেবা গ্রহণ করে।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: May 21, 2026 | সময়: 10:52 pm | Daily Sunshine