সর্বশেষ সংবাদ :

সাপাহারে সন্ধ্যা বেলায় সড়ক ডাকাতী, ১০ লাখ টাকা লুট

সাপাহার প্রতিনিধি: সাপাহারে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক ডাকাতীর ঘটনা ঘটেছে। একদল ডাকাত রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে এলোপাতড়ী মারপিটের পর ৫ জন গরু ব্যাবসায়ীর নিকট থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর-কোচকুড়লিয়া রাস্তার মাইপুর ব্রিজিরে অদুরে সড়ক ডাকাতীর ঘটনাটি ঘটেছে।
আহত গরু ব্যবসায়ীর নিকটতম আত্নীয় স্বজনরা জানিয়েছেন, বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনাইচন্ডী হাট থেকে সাপাহার উপজেলার কুচিন্দরী গ্রামের মোজাফ্ফর, কৈবত্যগ্রামের নাসির, ত্রীশূলডাঙ্গার আনোয়ার ও মাইলডাঙ্গা গ্রামের এরশাদ এবং আরশাদ ৫ জন গরুব্যবসায়ী তাদের ব্যবসার গরু বিক্রয় করে ওই পথে গরু বহনকারী ভুটভুটিতে চড়ে বাসায় ফিরছিলেন।
রাস্তায় গরু বব্যবসায়ীদের ভুটভুটিটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নির্জন গহীন অঞ্চলে পৌছলে পূর্ব হতে ওত পেতে থাকা একদল ডাকাত ব্রীজের উপর তাদের ভুটভুটিটি আটক করে লোহার রড, হাসুয়া, বল্লম দ্বারা তাদের এলোপাতাড়ী মারপিট করতে থাকে। ডাকত দলের আক্রমনে গরু ব্যবসায়ীরা দুর্বল হয়ে পড়লে ডাকাত দল ওই ৫ জনের নিকট থেকে প্রায় ১০ লাখ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত গরু ব্যবসায়ীদের হাউমাউ চিৎকারে আশে পাশের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গাড়ী চালকসহ মোট ৬ জন আহতদের মধ্যে মোজাফ্ফর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। তার মাথায় ডাকাত দলের হাসুয়ার কোপ লাগে। অন্য আহতরা সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছেন। ডাকাত দলের সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানিয়েছেন।


প্রকাশিত: October 10, 2024 | সময়: 8:17 am | সুমন শেখ