সর্বশেষ সংবাদ :

নাটোরে দুই বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চলতি এসএসসি (মাধ্যমিক) পরীক্ষা দিয়ে রবিবার দুপুরে বাড়ি ফেরার পথে দুটি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চলতি মাধ্যমিক পরীক্ষা দিয়ে রোববার দুপুরে বাড়ি ফেরার পথে অটোরিকশায় ওঠা নিয়ে ধলাট উচ্চ বিদ্যালয় ও করোটা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে তর্ক বির্তক হয়। পরে অটোরিকশায় করে বাড়ি যাওয়ার সময় উভয় উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের শহরের বড় হরিশপুর এলাকায় সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের কিল ঘুষি ও মারপিটে চারজন আহত হয়।
নাটোর থানার ওসি মো: মনসুর রহমান বলেছেন, কোন পক্ষ থেকেই এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: May 18, 2026 | সময়: 5:35 am | সুমন শেখ

আরও খবর