সর্বশেষ সংবাদ :

ভোলাহাটের অবসরপ্রাপ্ত গ্রামপুলিশকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার একজন অবসরপ্রাপ্ত গ্রামপুলিশকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে থানা কার্যালয়ে ভোলাহাট সদর ইউনিয়নে কর্মরত থাকা গ্রামপুলিশ নজরুল ইসলাম অবসর গ্রহণ করেন। তাঁকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশের হাতে একটি জায়নামাজ, একটি তশবি, একটি টুপি ও একটি আতর উপহার দেন।
দীর্ঘ ৩০ বছর নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনকালে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অবসরে যাওয়ার সাথে সাথে তাঁর শরীরে বিভিন্ন রোগের বাসা বেঁধেছে। সম্প্রতি রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অফিসর ইনচার্জ আব্দুল বারিক বলেন, নজরুল ইসলাম দীর্ঘ ৩০ বছর কর্মজীবন শেষ করেছেন।
তাঁকে সংবর্ধনা জানাতে পেরে আমি আনন্দিত। এসময় একটি জায়নামাজ, একটি তশবি, একটি টুপি ও একটি আতর উপহার প্রদান করেন এবং তাঁর কার্যালয়ে উপজেলার উপস্থিত চার ইউনিয়নের গ্রামপুলিশদের নাস্তার ব্যবস্থা করেন।
এসময় অবসরপ্রাপ্ত গ্রামপুলিশের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র এস আই কামাল উদ্দিন সহ পুলিশ অফিসারগণ।


প্রকাশিত: May 13, 2026 | সময়: 4:14 am | সুমন শেখ