, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার ৯ মে দুপুরে নলডাঙ্গা পৌর চত্বরে ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশে নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ২০০৩ সালে বিএনপি সরকারের সময়ে নলডাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিলো। কিন্তু বিগত ১৭ বছরে নলডাঙ্গা পৌরসভার উন্নয়ন হয়নি। বর্তমানে আবারও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নলডাঙ্গা নাটোর সহ দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন মূলক কাজ হচ্ছে। তিনি আরো বলেন, উন্নয়ন মূলক কাজের পাশাপাশি ষড়যন্ত্রকারী চক্রের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় ছিলেন, নাটোর জেলা বিএনপি নেতা ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক সাবেক পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।