সর্বশেষ সংবাদ :

শাহজাদপুরে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব

শাহজাদপুর প্রতিনিধি: আজ ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। এ উপলক্ষে কবির স্মৃতিধন্য শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে তিন দিনব্যাপী এক জন্মোৎসব আজ শুরু হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি থেকে শুক্রবার সকালে তিন দিনের এই অনুষ্ঠানমালা ও আলোচনা সভার উদ্বোধন করেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতি মন্ত্রী ড. এম এ মুহিত। বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ, কে, এম আবদুল্লাহ খান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ড. তারিক মঞ্জুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।


প্রকাশিত: May 9, 2026 | সময়: 3:08 am | সুমন শেখ