, , ।
স্টাফ রিপোর্টার, চারঘাট ও বাঘা: রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি রমজান আলী রাঙ্গার ১৭তম মৃত্যু বার্ষিকী, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চারঘাট মডেল মসজিদের সভাকক্ষে চারঘাট প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট- বাঘা আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সদস্য আবু সাইদ চাঁদ। চারঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ বলেন, রাঙ্গা ভাই একজন ভালো মানুষ ছিলেন। তিনি সকল ভাল কাজের সাথে সম্পৃক্ত থাকতেন। আমি চাই তার মত করে এ প্রজন্মের সাংবাদিক ভাইয়েরাও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। আমি একটা জিনিস লক্ষ্য করছি, চারঘাট-বাঘায় অনেকগুলো প্রেসক্লাব। আমি চাই আপনাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে একটি প্রেস ক্লাবে সম্পৃক্ত হয়ে কাজ করেন। এতে করে আপনাদের মধ্যে একটা ইউনিট তৈরি হবে।
তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব এলাকার নানা সমস্যা পত্রিকায় তুলে ধরা। এত করে আমরা রাজনীতিবিদরা সারাদিন চিল্লায় যেটা হবে না, আপনাদের লেখনীতে সে কাজটি সম্ভব হবে। সবশেষে তিনি রমজান আলী রাঙ্গার আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করেন।
উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার রাহাতুল করিম মিজান, সাবেক মেয়র ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের সন্তান অধ্যাপক ওবায়দুর রহমান রিগেন, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও মরহুলের আত্মীয় নুরুজ্জামান সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন , চারঘাট থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক , পুঠিয়া প্রেস ক্লাবের সভাপতি কে. এম রেজা -সহ বিভিন্ন এলাকার সাংবাদিক ও রাজনৈতিক দলেন নেতা-কর্মী-সহ সুশীল সমাজের নেত্রীবৃন্দ।
মরহুম রাঙ্গা ছিলেন একাধারে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার, একজন সমাজ সেবক, সংস্কৃতিমনা, গুণী, শিক্ষা অনুরাগি
ও আলোকিত মানুষ। যিনি সাংবাদিকতার পাশা-পাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। এ ছাড়াও নানা অন্যায় এবং মাদক-চোরাচালান-সহ মেহনতি মানুষ ও রাষ্ট্রের উন্নয়নে একজন বস্তুনিষ্ট কলম সৈনিক দায়িত্ব পালন করেছেন।
স্মরণসভায় বক্তারা বলেন, রাঙ্গা ভাই একজন ভালো মানুষ ছিলেন। তাঁর অনুপস্থিতি আমাদের প্রতিনিয়ত ভাবিয়ে তুলে। আজকের স্মরণ সভা কেবল একজন ব্যক্তিকে স্মরণ করার আয়োজন নয়, বরং তাঁর আদর্শ ও অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। এমপি আবু সাইদ চাঁদের উপস্থিতি এ আয়োজনকে আরও প্রানবন্ত করেছে।
সবশেষে রমজান আলী রাঙ্গার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের দায়িত্ব পালন করেন হাফেজ মৌলানা আতিকুর রহমান।