সর্বশেষ সংবাদ :

নেশা ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন

ইমাম হোসেন, সানশাইন:

রাজশাহীর পুঠিয়ায় এক মাদকসেবী ও জুয়াড়ি নেশা ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই আগুনে পুড়ে যায় নিজের বাড়ি সহ প্রায় ৫ টি বাড়ি ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের জিনিসপত্র।

সোমবার (৪ মে) রাত ১২ টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, ও পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিকভাবে সহায়তা করে আসেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সহায়তা থাকবে বলে জানান তারা।

জানা যায়, উপজেলার ভালুকগাছি ইউনিয়নের শুকদেবপুর গ্রামের মাদকসেবী ও জুয়ায় আসক্ত মোঃ আনিছ সে তার স্ত্রী সোহাগী খাতু‌নের কা‌ছে টাকা চায়। তখন তার স্ত্রী টাকা দি‌য়ে মাদক সেবন ও জুয়া‌ খেল‌বে ব‌লে তা‌কে টাকা দি‌তে অস্বীকার করেন। তখন আনিছ রাগেরর বশবর্তী হ‌য়ে তার নি‌জের ঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দেয়। প‌রে সেই আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে তার অপর ৪ ভাই হা‌বিবুর রহমান হাবু, ইয়াছিন, বাবু, ইয়ানুছ, নূর ইসলামদের টিন‌শেড ঘ‌রেও ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। সা‌থে সা‌থে এলাকাবাসী এসে নিজ নিজ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা ক‌রে।

 

ওই ঘটনার সংবাদ পেয়ে পু‌ঠিয়া ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আ‌নিছ ও তার ভাইদের ৫‌টি টিন‌শেড বসতবা‌ড়িসহ আসবাবপত্র সম্পূর্ণ আগু‌নে পু‌ড়ে যায়। সক‌লের ঘ‌রে থাকা অনুমান ১ শত ৫০ মন ‌পেয়াজ প‌ুড়ে নষ্ট হ‌য়ে যায়। ওই অ‌গ্নিকা‌ন্ডের ঘটনায় অনুমানিক ১০ লক্ষাধিক লক্ষ টাকার ক্ষয় ক্ষ‌তি হয়েছে।

এই বিষয়ে আনিছের স্ত্রী সোহাগী খাতুন, সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নিকট তার স্বামীর মাদক সেবন এবং অনলাইনে জুয়া খেলার বিষয়ে বিস্তারিত বলেন। এছাড়াও তিনি আরো বলেন, মোবাইলে ক্যাসিনো জুয়া খেলে আমাদের অনেক টাকা পয়সা নষ্ট করেছে সে। আমার কাছে টাকা চেয়েছে আমি দেইনি তাই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

ভুক্তভোগী আনিছের ভাই বলেন, সে প্রতিনিয়ত জুয়া খেলে নেশা খেয়ে টাকা পয়সা নষ্ট করে জমা জমি বিক্রি করে তার বাসায় বউয়ের সাথে টাকা পয়সা এসব নিয়ে কথা কাটাকাটি হয়েছে পরে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে হাতে দা নিয়ে বসে ছিল যারা আগুন নেভাতে আসবে তাদেরকে কাটবে বলে। তবু এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে। ঐ এলাকার একাধিক মানুষ বলছেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ধরনের একটা ঘটনা ঘটেছে ভুক্তভোগী পরিবারের পক্ষে যদি মামলা করে, তাহলে আমরা মামলা নেব।

সানশাইন /শামি


প্রকাশিত: May 5, 2026 | সময়: 7:03 pm | Daily Sunshine

আরও খবর