, , ।
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের সাথে জেনারেল সভা ও মতবিনিময় করেছেন মুন্ডুমালা পৌর বাজার বনিক সমিতি কর্তপক্ষ।
রবিবার বিকালে মুন্ডুমালা কামিল মাদরাসা হল রুমে বাজার বনিক সমিতি পূব-পশ্চিম এর আয়োজনের জেনারেল সভায় বনিক সমিতি (পশ্চিম) এর সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ড.ওবায়দুল্লাহ তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, নাবেয়ে আমির আনিসুর রহমান বনিক সমিতিন পুর্ব সভাপতি জিয়াউল হক তুহিন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ। সভায় সঞ্চলনায় করেন বনিক সমিতির সদস্য রুহুল আমিন গাজী।
সভায় স্থানীয় এমপি সাথে ব্যবসায়ীরা তাদের নানান সমস্যার কথা জানান। এমপির মহোদয় তাদের সমাধানের আশ্বাস প্রদান করেন। এবং ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা করার আহব্বান জানান সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।