বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলা ত্রীমহিনি এলাকায় দীর্ঘদিন ধরে ‘পল্টু শাহিন বাহিনী -এর দৌরাত্ম্যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। তার হাত থেকে রেহাই পায়নি খোদ বিএনপি নেতা ও সাংবাদিক।
ঘটনা সূত্রে, গত বৃহস্পতিবার বিকেল মৌগাছি ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় একটি ফিলিং স্টেশন দখল ও তেল বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা।
ভুক্তভোগী সাংবাদিক শাহীন সাগর জাতীয় দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার রাজশাহী করেসপন্ডেন্ট। তিনি জানান, খবর পেয়ে তিনি তার সঙ্গে থাকা দৈনিক চৌকস পত্রিকার সাংবাদিক রাজিব খান ও আল-আমিন সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গেলে পল্টু শাহিনের নেতৃত্বে একদল লোক তাদের ওপর চড়াও হয়।
অভিযোগ রয়েছে, পল্টু শাহিন, বসন্তপুর গ্রামের সেলিম (৪২), খাড়ইল গ্রামের শিমুল বিশ্বাস (৪০) সহ কয়েকজন সংঘবদ্ধভাবে সাংবাদিকদের গালিগালাজ করে এবং সংবাদ সংগ্রহে বাধা দেয়। একপর্যায়ে তারা সাংবাদিক শাহিন সাগরের উপর হামলে পড়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে চোখ উপড়ে ফেলাসহ প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।
মৌসুমি ফিলিং স্টেশনের দুজন কর্মচারী জানান, পল্টু শাহিন মদ্যপ অবস্থায় আমাদের মৌসুমি ফিলিং স্টেশন এসে যুবদল নেতা পরিচয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তেল সংগ্রহ করে। তেল নিতে আসা সাধারণ জনগন তেল না পেলেও পল্টু শাহিন তার লোকদের টাংকি ফুল করে তেল দিতে বাধ্য করে।
স্থানীয়দের অভিযোগ,পল্টু শাহিন দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরী করে রেখেছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন, পেট্রোল পাম্প দখল, সরকারি কাজে বাধা প্রদান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। নিজেকে সাবেক যুবদল নেতা পরিচয় দিয়ে সে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযুক্ত যুবদল নেতা শাহিন বলেন, সাংবাদিকদের মারধর করা হয়নি। মারধর করলেতো থানায় মামলা হতো। তারা থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ তদন্ত করে আমি দোষী হলে আমার শাস্তি হবে।
এ বিষয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী জানান, ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় সাংবাদিকরা এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
রাসেল /শামি