সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় রাতে বসতবাড়িতে আগুনে ৬টি ছাগল বাচ্চার মৃত্যু

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলার ১নং ব্রক্ষপুর ইউনিয়নের ছাতারভাগ গ্রামে রাতে বসতবাড়িতে আগুন লেগে ৬ টি ছাগলের বাচ্চা পুড়ে মারা যায়।

বুধবার (১৫ এপ্রিল-২০২৬) এশার নামাজের সময় ছাতারভাগ গ্রামের মশিউর রহমানের পুত্র আব্দুর রহমানের বসতবাড়ির রান্না ঘর ও গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাগলের বাচ্চা, রসুন ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এবিষয়ে নলডাঙ্গা থানার ওসি নুরে আলম জানান, নলডাঙ্গার ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এম জহুরুল /শামি


প্রকাশিত: April 16, 2026 | সময়: 10:51 pm | Daily Sunshine

আরও খবর